ঢাকা: সম্ভবত ডিসেম্বরেই দেশে ফিরছেন মুজিবকন্যা শেখ হাসিনা।

হাসিনার প্রত্যাবর্তনের জল্পনা আরও তীব্র হয়েছে। তার আগেই নতুন করে অগ্নিগর্ভ দেশ।

অস্থির করে ফেলা হয়েছে পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে।

অগ্নিসংযোগ, গ্রেপ্তারি এইসব প্রতিদিন ঘটছে।

মঙ্গলবার নেত্রকোনায় একটি ট্রেনে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাষ্ট্রীয় সম্পত্তি জ্বালাও পোড়াও করছে সন্ত্রাসীর দল।

এদিকে, রাজধানীর উত্তরায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার সদস্যসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শোনা যাচ্ছে, জনগণের মোবাইল ফোনও ঘাঁটাঘাঁটি করা হচ্ছে। দোষ ছাড়াই চলছে গ্রেপ্তারি।

বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত উত্তরা পূর্ব ও পশ্চিম থানা পুলিশ ঐ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যরা হলেন- কৃষক লীগের উত্তরা পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নান্নু শেখ (৪০), পটুয়াখালী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরা (২৭), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রামাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত খান (৬৪) এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মজুমদার (৩৪)।

ডিএমপির মিডিয়া উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বুধবার বিকেল ৩টার দিকে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি বাসা থেকে হীরাকে গ্রেফতার করা হয়।

বিকেল পৌনে ৬টার দিকে আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে থেকে নান্নু শেখ এবং রাত পৌনে ৮টার দিকে ৩ নম্বর সেক্টরের একটি বাসার সামনে থেকে শাহাদাত খানকে গ্রেফতার করা হয়।

এবং সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আবদুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে রিপন মজুমদারকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

বলা হয়, তাঁরা নাকি ধ্বংসাত্মক কাজ করতেন। তবে কী করতেন তা জানা যায়নি।

এদিকে বুধবার সন্ধ্যায় উত্তরা ৬ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। তারা হলেন- মো. ফাহিম, মোহাম্মদ মাফুজুর রশিদ লাবিব (১৯) ও মাহি বি চৌধুরী রাতুল (২০)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া রয়েছে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *