ঢাকা: শেখ হাসিনার দেশে ফেরার বিষয় জোরালো হয়ে উঠেছে। ইতিমধ্যে মিটিং মিছিল করছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে তাদের পক্ষ থেকে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়নি।
ক্ষেপেছে জামাত শিবির রাজাকার গোষ্ঠী ও বিএনপির সন্ত্রাসীরা।
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, যানবাহনে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে এত যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, স্বরাষ্ট্রমন্ত্রী একদম বিন্দাস আছেন। কোনো সমস্যা নেই! তিনি চেয়ারে বসে আছেন আরামে।
সহিংসতা ও নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
তবে খবর পাওয়া গিয়েছে জনগণকে চেকিং এর নামে অযথা হয়রানি চলছে। মোবাইল চেক করে আওয়ামী লীগের সাথে সম্পর্ক জুড়ে হেনস্থা করা হচ্ছে। ব্যক্তিগত প্রোপার্টি বলে কিছু নেই দেশে।
সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ (এসপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইজিপি। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের একাধিক নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ১০ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন এলাকার ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া সাতটি স্থানে আটটি যানবাহনে আগুন দেওয়া হয়।
এদিকে, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
