হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ লাগে। এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) এবং রিপন মিয়া (২৩)।

জানা গিয়েছে, একটি পাথরবোঝাই ট্রাক খারাপ অবস্থায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই দাঁড়িয়ে ছিল। রাত আনুমানিক ৩টার দিকে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী একটি কাভার্ডভ্যান ঢাকা যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে কভার্ডভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তিনজনের কেউ বাঁচেনি। চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *