ঢাকা: বিদেশি পর্যটক, নাগরিকদের ভিসা প্রাপ্তি সহজ করার জন্য নিজেদের ভিসা ব্যবস্থায় বেশ বড় বড় পরিবর্তন এনেছে ভারত সরকার।

নতুন কাঠামো অনুযায়ী, ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি আর উপশ্রেণির সংখ্যা ৪৯টি থেকে ২৩টিতে নামিয়ে আনা হয়েছে।

বুধবার ভারতীয় ভিসার মূল বিভাগের সংখ্যা ১৩ থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। উপ-বিভাগের সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা, বিনিয়োগ ও ব্যবসার মতো বিষয়গুলিকে সুসংহত করতে একই ধরনের বিভাগগুলোকে একত্রিত করা হয়েছে।

এবং ‘ট্যুরিস্ট ভিসা’ নামটাও পরিবর্তন করা হয়েছে। এখন ‘ভিজিটর ভিসা’ করা হয়েছে।

পাশাপাশি, ভিসার আবেদনপত্রে থাকা তথ্যের ঘরের সংখ্যা ৬৫-৭০ শতাংশ কমানো হয়েছে। তথ্যের ঘরে অপ্রয়োজনীয় অংশ কমানো হয়েছে।

উল্লেখযোগ্য যে, এর আগে ২০২৫ সালের অক্টোবরে বিদেশি নাগরিকদের ভ্রমণ ও আবেদনের প্রক্রিয়া সহজ করতে কেন্দ্রীয় সরকার ভিসার মূল বিভাগ ২২টি থেকে কমিয়ে ১৩টি এবং উপ-বিভাগ ৬৩টি থেকে কমিয়ে ৪৯টি করেছিল।

এ বার ‘ভিসা পদ্ধতির সরলীকরণ কর্মসূচিতে আরও কমে গেলো বিভাগ এবং উপ-বিভাগের সংখ্যা।

সাধারণ পর্যটনের পাশাপাশি অল্প সময়ের জন্য ব্যবসায়িক কর্মসূচি, চিকিৎসা-পরামর্শ বা সংক্ষিপ্ত কোর্সের মতো বিষয়গুলিকে একসাথে করার জন্য ‘ট্যুরিস্ট ভিসা’ নাম পরিবর্তন করা হয়েছে।

ভিজিটর ভিসাকে ভি-১ এবং ভি-২ এই দু’টি উপ-শ্রেণিতে ভাগ করা হয়েছে।

ভি-১ ভিসায় ৩০ দিনের মেয়াদ এবং একাধিক বার ভারতে প্রবেশের সুবিধা থাকবে। এর আওতায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদী ব্যবসায়িক বৈঠক, চিকিৎসা-পরামর্শ, ওয়েলনেস রিট্রিট এবং ভারতীয় ভাষা, সঙ্গীত, যোগব্যায়াম সংক্রান্ত কোর্স করা যাবে।

আর ভি-২ ভিসা হবে দীর্ঘমেয়াদী সফরের জন্য (যোগ্যতা অনুযায়ী ১, ৫ বা ১০ বছর মেয়াদী)। এর মধ্যে রয়েছে বিদেশি পর্বতারোহীদের বেশ কয়েক মাস ভারতে থাকার ব্যবস্থা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *