ঢাকা: ২০২৪ সালের ৫ আগস্টের পর একের পর এক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। ইউনূসের চক্রান্তে পেটে লাথি পড়েছে লাখ লাখ শ্রমিকের।

এখন আবারো এলো বিরাট বড় দুঃসংবাদ।
আগামী শনিবারের মধ্যে কাজে যোগ না দিলে প্রায় ৩ লাখ ৫০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে এবং ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হতে পারে।

পোশাকশ্রমিকদের প্রায় ৮০ শতাংশই দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের। রমজান সামনে রেখে যদি কারখানাগুলো বন্ধ হয়ে যায়, তাহলে ৩ লাখ ৫০ হাজার শ্রমিকের পাশাপাশি দেশের অর্থনীতিও বড় ধরনের সংকটের মুখে পড়বে।

শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুরের ঘটনা থামছে না। এতে তৈরি পোশাকশিল্প বড় ধরনের চাপের মুখে পড়ে গিয়েছে।

পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধের পথে হাঁটতে পারেন মালিকেরা। এ বিষয়ে তারা নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানা গেছে।

মালিক ও শ্রমিকের মধ্যে চলমান মতপার্থক্য আলোচনার মাধ্যমে কীভাবে সমাধান করা যায়, সেটিই এখন বড় প্রশ্ন।
হয়ে দাঁড়িয়েছে।

উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করছেন মালিকরা।

পরিস্থিতির উন্নতি না হলে আগামি শনিবার তথা (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র কার্যালয়ে অনুষ্ঠেয় জরুরি সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মসূচি অব্যাহত রাখলে এবং কারখানায় ভাঙচুর ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে থাকলে মালিকপক্ষ আরও কঠোর অবস্থান নিতে পারে।

এ ক্ষেত্রে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের পাশাপাশি, মজুরি বোর্ডের আলোচনায় অংশগ্রহণের বিষয়টিও পুনর্বিবেচনা করতে পারেন তারা।

এখানে কিছু প্রশ্ন উঠছে। পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত, শ্রমিকদের অধিকার কি তাহলে আইনের ফাঁদে পড়বে?

বাংলাদেশের পোশাকশিল্পে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে দেশের প্রতিটি শ্রমিক, শ্রমিক সংগঠন, সচেতন নাগরিক এবং সরকারের গভীরভাবে ভাবা উচিত।

মালিকপক্ষ মূলত বাংলাদেশের বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা ব্যবহার করে কারখানা বন্ধের কথা বলছে।

এই ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক সেই শাখা অথবা প্রয়োজনে পুরো প্রতিষ্ঠান বন্ধ করতে পারেন।

এই ধারার আওতায় বন্ধ থাকাকালীন বেআইনি ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা মজুরি পাওয়ার অধিকার হারাতে পারেন।
কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে।

শ্রমিকদের যেকোনো দাবি, প্রতিবাদ, অসন্তোষ, আন্দোলন কি বেআইনি ধর্মঘট?

না। সব ধরনের শ্রমিক আন্দোলন বেআইনি ধর্মঘট নয়। শ্রমিকদের ন্যায্য দাবি জানানো এবং আইন অনুযায়ী আন্দোলন করার অধিকার রয়েছে। কোনো আন্দোলন বেআইনি কি না, তা নির্ধারণ করতে আইনের শর্ত ও সংশ্লিষ্ট ঘটনার বাস্তবতা ভালোভাবে যাচাই করতে হবে।

শুধু শ্রমিকরা দাবি তুলেছেন বলেই তাঁদের আন্দোলনকে বেআইনি বলা যায়? আর এতগুলো কারখানা বন্ধ করে পেটে লাথি মারা যায়?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *