ঢাকা: আগেও বলেছেন আবারো বললেন গ্রেফতার, কারাবরণ বা মৃত্যুর ঝুঁকি থাকলেও সেগুলো তাঁকে ঢাকায় ফেরা থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক অডিও সাক্ষাৎকারে তিনি বলেন, নিজের মানুষের কাছ থেকে দূরে থাকার চেয়ে স্বদেশের মাটিতে মৃত্যুবরণ করাকেই তিনি শ্রেয় মনে করেন।

রাজনৈতিক অনিশ্চয়তা ও প্রাণনাশের হুমকি তো তাঁর আগেও ছিলো। বঙ্গবন্ধু কন্যা কোনোকিছুই পরোয়া করেননি অতীতেও।

অতীতেও দেশে ফেরার ইতিহাস স্মরণ করে শেখ হাসিনা বলেন, “দেখুন, আমি ঝুঁকিগুলো খুব ভালোভাবেই বুঝি। পৌঁছানোর সাথে সাথেই আমাকে গ্রেফতার করা হতে পারে। তারা আমাকে কারাগারে পাঠাতে পারে, এমনকি হত্যার চেষ্টাও করতে পারে। আমি এই সমস্ত সম্ভাবনা বিবেচনা করেছি। কিন্তু আমি অনেক আগেই নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চিন্তা করা ছেড়ে দিয়েছি।”

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, দেশটি বর্তমানে এক ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন, সাধারণ মানুষ কষ্টে আছেন এবং বহু পরিবার তাদের ঘরবাড়ি ও জীবিকা হারাচ্ছে।

তিনি বলেন, “আমার দেশের মানুষ যখন এমন কষ্টের মুখোমুখি, তখন আমি কীভাবে দূরে থাকি? আমি আমার পুরো রাজনৈতিক জীবন বাংলাদেশের মানুষের সাথে কাটিয়েছি। আমার সাথে যাই ঘটুক না কেন, আমি তাদের পাশে দাঁড়াতে চাই। আমাকে যদি মরতেই হয়, তবে আমি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মাঝেই মরতে চাই।”

তিনি আরো বলেছেন, “আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই—আমি কখনোই নিরীহ মানুষ হত্যার নির্দেশ দিইনি। প্রতিটি মৃত্যুই ছিল মর্মান্তিক। প্রধানমন্ত্রী হিসেবে নাগরিকদের জীবন রক্ষা করা আমার দায়িত্ব ছিল এবং ঠিক কী ঘটেছিল তা আমি জানতে চেয়েছিলাম। সেজন্যই ২০২৪ সালের ১৮ জুলাই আমি হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করি এবং ১ আগস্ট তা তিন সদস্যের কমিশনে সম্প্রসারিত করি। কিন্তু মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর কী হলো? তিনি সেই তদন্ত বন্ধ করে দিলেন।”

প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “পরবর্তীতে তাঁর প্রশাসন ‘রাজনৈতিক প্রতিরোধ’-এর নামে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিয়েছে। অথচ একই সময়ে আমার এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁরা যদি সত্যিই সত্য জানতে চাইতেন, তবে আমার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কেন বন্ধ করলেন”?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *