ঢাকা: আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা এখন পর্যন্ত চলছে। যতোই প্রতিবেদন প্রকাশ হোক, মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ জানাক!
আরআরএজি-র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের বহু নেতাকর্মী ও সমর্থক টার্গেটেড হামলা ও সহিংসতার শিকার হয়েছেন।
এবং এখন অবধি ঘটনা ঘটছে।
আওয়ামী লীগের তরফ থেকে এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে যে ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিশোধমূলক হামলা, মব ভায়োলেন্স ও বিচারবহির্ভূত তৎপরতায় শত শত আওয়ামী লীগ নেতাকর্মী হতাহত হয়েছেন বা কারাগারে গেছেন।
কারাগারে মৃত্যু তো আছেই। বিনা চিকিৎসায় বহু নেতাকর্মী মারা গিয়েছেন।
স্বাধীনতা হরণ করে সাময়িক জয়ী হওয়া যায়! স্থায়ী জয় নয়। এটা তো মানতেই হবে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।
দলটির নির্বাচনে অংশগ্রহণের পক্ষে উল্লেখযোগ্য জনসমর্থন থাকা সত্ত্বেও তাদের বাইরে রাখা হয়। এ কারণে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সর্বজনীন অংশগ্রহণমূলক ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এবার সেই রাজনৈতিক প্রতিহিংসাতেই নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিজের মামাতো ভাই শামছুর রহমান টিপুকে (৬২) তার ছেলেসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে ও বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তার ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব (৩২)।
গতকাল রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই থাকতেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
