ঢাকা: স্বঘোষিত পুলিশ হত্যাকারী মাহদী হাসানসহ জুলাই জঙ্গীরা খুব ভালোভাবেই জানে শেখ হাসিনা দেশে ফিরলে এরা রক্ষা পাবে না। তাই এখন থেকেই নাটক সাজানো শুরু করে দিয়েছে।

সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোল বোমা হামলার অভিযোগ করেন তিনি। ফেসবুকে লাইভে এসে চিৎকার করছেন গলা ফাটিয়ে।

মাহদী হাসান গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোল বোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’

অথচ ভিডিওতে দেখা গেছে দূরে সামান্য আগুন, বোঝাই যাচ্ছে কোনো বস্তু বা কিছুতে সামান্য আগুন হতে পারে। তিনি বুঝেশুনেই হয়রানি করছেন।

তবে এই জঙ্গীর অভিযোগ আমলে নেয়নি পুলিশ। পুলিশ পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ নাকচ করেছেন । বলেন, এগুলো নাটক।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক রাত ২টায় সাংবাদিকদের বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।’

ওসি আরও বলেন, মাহদী হাসানের বাসা থেকে ২০ থেকে ৩০ গজ দূরে তার চাচা আনোয়ারের বাসায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তার চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।

মূলত চাচার বাসায় আগুন দেখে মাহদী হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে এসে তার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।

উল্লেখ্য, এ ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগের পক্ষে কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।আবার এরা মিথ্যা নাটক শুরু করেছে।

ওসির সামনে বসে যিনি নিজে পুলিশ হত্যা করেছি বলতে পারে, তার আবার সামান্য আগুনে এত ভয়?

বলেছিলেন, “বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।”

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই ষড়যন্ত্র আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় হামলা চালিয়ে থানা পোড়ানো এবং এসআই সন্তোষ চৌধুরীকে পিটিয়ে হত্যা করার ঘটনার প্রসঙ্গে এই জঙ্গী এই স্বীকারোক্তি দেন।

অথচ তেমন কোনো শাস্তিই তার হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *