ঢাকা: খেলা তো হতেই পারে, তবে খেলা হলেও পাকিস্তান তো আর মিত্র হতে পারে না!?

বাংলাদেশের যুব প্রজন্ম যে সেটা ভুলে যায়নি, তা আবারো প্রমাণ হয়ে গেলো।

নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যায়নি, বরং আরও দৃঢ়ভাবে বুকে ধারণ করেছে। বাংলাদেশ বনাম পাকিস্তান ফুটবল ম্যাচে গ্যালারির সেরা টিফো যেন সেই বার্তাই আবারও স্পষ্ট করে দিয়েছে।

আগুন ঝরানো এক প্রতিবাদ, এক ইতিহাস, এক বাংলাদেশ দেখিয়েছে ছেলেরা।

যুগ বদলেছে জবাব বদলায়নি! একদিকে বাঘের ছবি প্রদর্শন করে শক্তি দেখানোর চেষ্টা, অন্যদিকে নির্যাতনের চিত্র!

অনেকে অবশ্য এই নিয়ে অনেক রকম কথা বলছেন। বলছেন সহিংসতাকে উস্কে দেওয়ার চেষ্টা।

তবে প্রশ্ন থাকছে, অপরাধকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া কী অপরাধ?

তবে বাংলাদেশের ফুটবলাররা পাকিস্তানি আর্মির বুকে লাথি মারছে, এই দৃশ্যে অনেকেই চোখের শান্তি পেয়েছেন।

আবার স্লোগানও ছিলো ৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার।

খেলার ফলাফল যাই হোক- বাংলাদেশের প্রজন্ম সন্তুষ্টি নিয়েই বাড়ি ফিরেছে।

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ দলকে হারিয়ে ফাইনালে পাকিস্তান। প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।

সাফ চ্যাম্পিয়নশিপের (2026 SAFF Championship) দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান জাতীয় ফুটবল দল ১-০ গোলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উঠেছে।

মঙ্গলবার ফাইনালে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তান।

দ্বিতীয় সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের আব্দুল সামাদের শট ঠেকাতে পারলেননা গোলকিপার মেহেদী হাসান শ্রাবন।

২০০৫ সালে সর্বশেষ সাফের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবারও ঘরের মাঠে শিরোপা লড়াই পর্যন্ত যেতে পারেনি স্বাগতিকরা।

শনিবার অবশ্য খেলার শুরু থেকেই দুই দলের লড়াইটাই ছিল সমানে সমানে।

শমিত সোমের হেড থেকে পাওয়া বলে দারুণ একটা শট নিয়েছিলেন রাকিব। কিন্তু তার সেই জোরালো শট প্রথমে ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলকিপার, পরে তার হাত থেকে ছুটে গিয়ে বল লেগেছে পোস্টে। গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *