ঢাকা: মোট ১৪৭ টি কারখানা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি!

বন্ধ হয়ে গেলে কি, আদৌও কোনো সমাধান হবে? তবে সমস্যা বাড়লেও কী এই দেশে দেখার মানুষ আছে?

এই দেশের চালিকাশক্তি পোশাকশিল্প, সেটা পোশাকশিল্পের শ্রমিক ও মালিক উভয়পক্ষের বোঝা উচিত।

পোশাক শিল্প বন্ধ হয়ে গেলে, ৪০ লাখ পরিবার যেমন কর্মক্ষম হয়ে পড়বে, তেমনি দেশের চালিকাশক্তিও বন্ধ হয়ে যাবে। শেখ হাসিনা দেশ চালিয়েছেন, কখনো তো এইরকম উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়নি!? কিন্তু এখন এত অভাব কেন?

শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও সরকারের দ্রুত আলোচনার মাধ্যমে এইসব সংকট নিরসন করা উচিত।

কারখানা বন্ধ হলে মালিকের হয়তো তেমন কিছু হবে না কিন্তু এই শিল্পের সাথে জড়িত লাখো মানুষের জীবনে এর প্রভাব পড়বে।
দেশের রপ্তানি আয়ের উপর ও প্রভাব পড়বে।

শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও কারখানার নিরাপত্তাহীনতার কারণে ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

মালিকপক্ষ জানিয়েছে, কারখানায় কাজ করার উপযুক্ত পরিবেশ না থাকায় শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ, ‘নো ওয়ার্ক, নো পে’ নীতিতে কারখানা বন্ধ থাকা অবস্থায় শ্রমিকরা বেতন পাবেন না।

এই পরিস্থিতির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সাভার ও আশুলিয়া এলাকায়।

এইযে এত এত শ্রমিক কর্মসংস্থান হারিয়ে ফেলেছেন, অথচ সরকারের প্রতিশ্রুতি ছিল ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি।

কোথায় কী?

একদিকে সরকার একের পর এক কার্ড বিতরণের কর্মসূচি ঘোষণা করছে, অন্যদিকে দেশের উৎপাদন ও কর্মসংস্থান খাত সংকটে পড়ছে।

আন্দোলনে জামাত ঢুকে যে অগ্নিসংযোগ, ভাঙচুর চালিয়েছে তার দায় কেন শ্রমিকরা নেবে?

কার্ড দিয়ে কী দেশ চলবে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *