কুষ্টিয়া: যারা জুলাই জঙ্গী তাদের পরিবারগুলো দেখছেন? এদের পরিবারের লোকেদের দেশের প্রতি মায়া নেই দেখেই সন্তানেরাও এমন হয়েছে! জঙ্গী আন্দোলন করে দেশটার হাড় মাংস চিবিয়ে খেয়েছে।

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তথা ঝুলাই যোদ্ধা নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তিনি একজন লুটপাটকারী। বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট এবং জমি জবরদখলের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ঐ ব্যক্তির বিরুদ্ধে।

কুষ্টিয়ার দৌলতপুর থানায় শনিবার (১৪ নভেম্বর) ইদ্রিস আলী নামের এক স্থানীয় বাসিন্দা এই মামলাটি করেন।

এজাহারে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টমকে একমাত্র আসামি করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী, অভিযুক্ত আব্দুল হালিমের আপন ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন।

এরপর সেখানে স্থায়ীভাবে বাড়ি তৈরি করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি।

তবে ওই জমি নিয়ে বিরোধ ও জবরদখলের চেষ্টার জেরে গত বছর (২০২৫ সাল) ১৩ সেপ্টেম্বর সকালে আব্দুল হালিম আর তার সাঙ্গোপাঙ্গোর দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বাড়িতে আক্রমণ করে।

এজাহারে বলা হয়, হামলাকারীরা লাঠি, লোহার রড, হাতুড়ি, হাঁসুয়া, হাত কুড়াল দিয়ে ইদ্রিস আলীর ঘরের বেড়া, দরজা-জানালা ও টিনের চাল ভেঙে চুরমার করে। প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।

এই কাজে বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকেও মারধর করা হয়।

এছাড়া লুটপাটও চালায় তারা। ঘর থেকে ৩টি খাট ও ১০ বান্ডেল টিন (মূল্য প্রায় দেড় লাখ টাকা) লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

এদিকে হালিম এই ঘটনা ঘটিয়ে আবার জোর খাটায়।

ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতে গেলে আব্দুল হালিম উল্টো ইদ্রিস আলীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন, যার ফলে তাকে জেল পর্যন্ত খাটতে হয়।

এদিকে আরেক বিপত্তি বাঁধে। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য জঙ্গী মেয়ের প্রভাব খাটিয়ে জমিটি দখল করে নেওয়া হয়েছে। আবারো হুমকি দেয়া হয় তাঁকে।

১২ নভেম্বর আব্দুল হালিমের বাড়িতে আগুন লাগে। লাগে নাকি লাগানো হয় ইচ্ছে করে তা এখনো জানা যায়নি।

এই ঘটনায় আবার আতঙ্কিত হন বাদী। ঘটনায় করা মামলায় তাকে ও তার পরিবারকে জড়িয়ে দেওয়ার নতুন ষড়যন্ত্র চলছে জানতে পেরেই আতঙ্কিত হয়ে এই এজাহার দায়ের করেছেন বলে জানান বাদী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *