নারায়ণগঞ্জ: ইয়াবা, হিরোইন, গাঁজা, মদ নিয়েই বোধহয় বিএনপি, জামাত, ছাত্রদলের কারবার!

কর্ম তো তাই বলে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ রাকিব হাসান রিফাত (২২) ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় তার একজন সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম।

জানা গিয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে টাইগার রোলিং মিলের সামনে শিবলীর দোকানঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া অন্যজন ব্যক্তি হলেন মো. জাহিদ হাসান রনি (৩০)।

রাকিব হাসান রিফাত শিমরাই সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক।

গোপন সংবাদের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়। এবং ধরা পড়ে ।

এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলেই তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে রাকিবের প্যান্টের পকেট থেকে ৫০ পিস এবং রনির প্যান্টের পকেট থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা।

এ ছাড়াও তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৫২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।

জব্দ করা হয়েছে মাদক পরিবহণে ব্যবহার করা একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল।

দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *