ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া বাংলাদেশ সম্পন্ন করে ফেলেছে এবং পরবর্তী পদক্ষেপ এখন নয়াদিল্লির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মহম্মদ আসাদউজ্জামান।

তিনি বলেন, এখন ভারত কী পদক্ষেপ নেবে, সেটি তাদের বিষয়।

তবে ভারত তো জানিয়েই দিয়েছেন তাদের পদক্ষেপ। এবং শেখ হাসিনার পাসপোর্টের বিষয়টি নিয়ে বাংলাদেশ কেন কথা বলছে না সেটাও প্রশ্ন?

‘তিনি আসুন আবার তিনি যেন না আসেন’! এমন একটা অবস্থা বর্তমানে বাংলাদেশের।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এটি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া। শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে আসবেন এবং এ ক্ষেত্রে তাঁকে আইনি সুযোগ দেওয়া হবে।

এদিকে আবার তিনি জানান, আপিল বিভাগে এই ধরনের মামলায় আপিল করতে বিলম্ব মার্জনার কোনো আইনগত সুযোগ নেই। একজন মানুষের নিজের জীবন রক্ষা করার কোনো অধিকার নেই? তাহলে এটাও প্রশ্ন আসে, শেখ হাসিনার অনুপস্থিতিতে কেন বিচার হলো? তাঁকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগটাও দেয়া হয়নি!

আইনমন্ত্রীর মতে, বিশেষ আইনে এ ধরনের সুযোগ রাখা হয়নি। এই আইন আগের সরকারই করেছে। সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদেও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের মৌলিক অধিকারের বিষয়ে বিধিনিষেধ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, ভারত জানিয়েছে যে, তারা বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে, তবে তাঁকে হস্তান্তর করার বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও ঘোষণা করেনি।

শুক্রবার নয়াদিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, হাসিনাকে ফেরানোর বিষয়টি আইনি বিষয় এবং আইন অনুযায়ীই এর সুরাহা করা হবে।

এদিকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতেই, শেখ হাসিনার সেই আবেদন খারিজ করে দিয়েছে তারেক সরকার। তাহলে হাসিনা ফিরবেন কী করে?

সামনে রাখা হচ্ছে দুটি শর্ত। অবশ্য এমনটাই।

দুটি শর্তে ভারত সরকার হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি।

কী সেই শর্ত? সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া  না হলেও, এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে মূল দুটি শর্ত দেওয়া হয়েছে হাসিনার প্রত্যর্পণের জন্য।

প্রথম শর্ত হল, সেনাবাহিনীর হস্তক্ষেপ। শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়েছিলেন, তখন তিনি সামরিক বিমানেই হিন্দোন এয়ারবেসে নেমেছিলেন।

ভারতের দাবি, হাসিনাকে ফেরত নিয়ে যাওয়ার জন্যও বাংলাদেশ সেনাবাহিনীকেই কাজ করতে হবে। আকাশপথে হোক বা স্থলপথে, বাংলাদেশ সেনাকেই হাসিনাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে।

এর জন্য যা কিছু লজিস্টিকাল প্রস্তুতি বা আয়োজনের দরকার, তা ভারত সরকার করবে।

এবং দ্বিতীয় শর্ত হল, শেখ হাসিনা যেন তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান। অবশ্যই এই সুযোগ দিতে হবে।

জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে যে অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই মামলায় আবার যাতে নতুন করে বিচার শুরু হয়, তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে।  তবে এটিকে যেন বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ বলে গণ্য না করা হয়, তা নিয়েও সতর্ক ভারত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *