ঢাকা: অসুস্থ হয়ে পড়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে তাঁর হৃদ্‌যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর কথা রয়েছে।
পারিবারিক সূত্রে এই তথ্য জানা গেছে।

হয়তো রিং বসানো হতে পারে তাঁর।

স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের একজন সদস্য গণমাধ্যমকে জানান, রবিবার বিকেলে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি দেশবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

জানা গিয়েছে, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজে দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

তাঁর চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

শনিবার সকালে হঠাৎ করে অসুস্থ বোধ করেন তিনি। বুকে ব্যথা হতে থাকলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন।

রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কোনো শারীরিক অসুস্থতার জন্য নয়, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে ঢাকার একটি হাসপাতালে এনজিওগ্রাম করিয়েছেন৷ দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।

তাঁর শারীরিক কোনো জটিলতাও নেই৷ রবিবার হাসপাতাল থেকে অবমুক্ত হবেন বলে আশা করা যাচ্ছে৷ বর্তমান তিনি ভালোই আছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *