ঢাকা: জুলাই জঙ্গী আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা ৮৭৯টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে জঙ্গী ইউনূসের সরকার। ১৮ মাসের শাসনে এই পরিবর্তন করা হয়।

আজ, ১৫ নভেম্বর সেই ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ’ এর নাম পুনঃস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু কলেজ আজ থেকে স্বাধীন।

গোপালগঞ্জ কলেজ নাম পরিবর্তন করে আবারও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ নাম ফিরিয়ে দিয়ে স্বাধীন করলো গোপালগঞ্জের মুজিব সৈনিকরা।

গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখে ব্যানার টানিয়ে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় কলেজের নামফলক ভাঙচুর করে শহরে বিশাল বড় মিছিল বের করেন তাঁরা। রবিবার (১৫ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে ইউনুসের ইন্টেরিম সরকার রেখেছিল সরকারি কলেজ গোপালগঞ্জ।
আজ গোপালগঞ্জের মানুষ,সেই সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। এবং বলা হয় মাইকে এই কলেজ আজ থেকে স্বাধীন।

জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে সরিয়ে ফেলা হয়েছিল।সেখানে তারা বঙ্গবন্ধুর ছবি লাগিয়ে দিয়ে এসেছেন।

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

প্রসঙ্গত, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে নামকরণ করা যেসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছিলো, এর মধ্যে রয়েছে—

নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম করা হয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম বদলে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম বদলে নওগাঁ বিশ্ববিদ্যালয়, মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম বদলে মেহেরপুর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম বদলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম বদলে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম বদলে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম বদলে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম বদলে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম বদলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নাম বদলে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের নাম বদলে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের ভৈরবের শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নাম বদলে ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জামালপুরের মেলানদহের শেখ ফজিলাতুনন্নেছা মুজিব ইউনিভার্সিটির নাম বদলে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামকরণ করা হয়েছে।

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

ইউনূস সরকার অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণ করে।

এছাড়া খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন করে যথাক্রমে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণ করে।

শেখ পরিবারের নামে করা ৩৪টি মেডিকেল কলেজ ও হাসপাতালের নামও পরিবর্তন করা হয়।

একাডেমিক বা বিজ্ঞান ভবনের নাম পরিবর্তন

ঢাকা কলেজের শেখ জামাল একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে জুলাই ৩৬ একাডেমিক ভবন, শরীয়তপুর সরকারি কলেজ শেখ লুৎফর রহমান একাডেমিক ভবনের পরিবর্তে ডা. গোলাম মাওলা একাডেমিক ভবন, সরকারি তিতুমীর কলেজের ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের পরিবর্তে নতুন বিজ্ঞান ভবন, সরকারি তিতুমীর কলেজের শেখ কামাল প্রশাসনিক ভবনের পরিবর্তে প্রশাসনিক ভবন রয়েছে।

স্টেডিয়ামের বা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন

২০৫টি স্টেডিয়ামের বা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এ তালিকায় রয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা, ফ্যাসিবাদ আমলে এর নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এছাড়াও শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা ঢাকার নাম পরিবর্তন করে জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা ঢাকা ও শেখ কামাল মিলনায়তন, প্রধান ভবন, জাতীয় ক্রীড়া পরিষদ পল্টন ঢাকার নাম পরিবর্তন করে জাতীয় ক্রীড়া পরিষদ পল্টন ঢাকা করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *