ঢাকা: অস্থির হয়ে উঠেছে দেশ। একদিকে আন্দোলন, আরেকদিকে ষড়যন্ত্র করে জামাত শিবির, বিএনপির সন্ত্রাসীগোষ্ঠীর নাশকতা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ককটেল বিস্ফোরণ এবং রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে দু’টি গ্রেনেড উদ্ধারের পরে নিরাপত্তা ইস্যু সামনে এসেছে।
দেশের সকল বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ। ককটেল বিস্ফোরণ ও গ্রেনেড উদ্ধারের পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রশ্ন উঠেছে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে।
অন্যদিকে শাহজালালের থার্ড টার্মিনাল আংশিক চালুর দিনক্ষণ ঠিক হওয়ার পর সব ধরনের প্রস্তুতি চলছে। কিন্তু নিরাপত্তা শঙ্কাজনিত এই পরিস্থিতিতে থার্ড টার্মিনাল উদ্বোধনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না সেটি নিয়েও আলোচনা চলছে।
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, এই দেশে আর কোনো পর্যটক আসে না। যারা আছে তারাও চলে যাচ্ছে।
উল্লেখযোগ্য যে, গত ১০ নভেম্বর, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে ফুলের গাছের নিচে দু’টি গ্রেনেড পড়ে থাকতে দেখেন এক পথচারী। তিনি খবর দিলে বিমানবন্দর থানার পুলিশ ফাঁড়ির টহলরত সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশ ঘটনাস্থলে যান।
পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে গ্রেনেড দু’টি নিরাপদে নিষ্ক্রিয় করে।
এইসব ঘটনা তো হাল্কাভাবে নেয়ার জো নেই! যাত্রীরা ভীষণ আতঙ্কিত।
শুধু দোষ চাপিয়ে দিলেই তো সমাধান হবে না, জনগণের নিরাপত্তা যে সরকার দিতে পারে না, সেই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।
