গোপালগঞ্জ: গোপালগঞ্জে যে টোকাই সারজিসরা হুমকি, ধামকি দিয়েছিলো। ষড়যন্ত্র করে গোপালগঞ্জের পুরুষদের ধরে ধরে নিয়ে আসা হচ্ছিলো, সেই শুনশান হয়ে যাওয়া গোপালগঞ্জ একদম ফিনিক্সের মতো জেগে উঠেছে। সারজিসের টু শব্দ নেই।

গোপালগঞ্জ তো শুধু নামেই নয়, কাজেও। গোপালগঞ্জ জাগলে গোটা বাংলাদেশ কাঁপে।

আসলে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আর কাঁহাতক সহ্য করবে মানুষ? ঘর থেকে বেরোতে ভয়, ঘরের ভিতরেও ভয়! মানুষ নিঃশ্বাস নিতে ভয় পায়।

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়া কোনোদিন সম্ভব? অথচ সেই কাজটাই করার জন্য উঠেপড়ে লেগেছে রাজাকার গোষ্ঠী।

নিষেধাজ্ঞার শিকল পরিয়ে যারা ভেবেছিল জয় বাংলাকে স্তব্ধ করে দেবে, বাস্তবিকভাবেই গোপালগঞ্জ তাদের সমুচিত জবাব দিয়েছে।

লাল-সবুজ পতাকা হাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে নেমেছেন।
তাঁদের পাশে শহরে ঢল নেমেছিল সাধারণ মানুষেরও। ঝাড়ু হাতে মিছিলে শামিল হয়েছেন মায়েরা-বোনেরাও। এমনকি দুধের শিশু কোলে নেয়া মায়েরাও ছিলেন! ভেবে দেখুন!

জনতার স্রোতে কার্যত অচল হয়ে পড়ে জেলা শহর।

দলীয় কার্যালয়ের তালা খুলেছে, নিস্তব্ধ ঘরে আবার প্রাণ ফিরেছে। জাতির পিতার প্রতিকৃতি স্থাপন হয়েছে বিভিন্ন স্থানে, শিক্ষার্থীরা হাদি চত্বরের নাম বদলে রেখেছে মুক্তিযুদ্ধ চত্বর।

এমন কী কোথাও দেখেছেন, দেশ থেকে চলে যাওয়া নেত্রীকে ফিরিয়ে আনার জন্য এত আকুতি? এত বিক্ষোভ?

প্রায় আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে আওয়ামী লীগের নেতাকর্মীরা!
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এটা একটা ইতিহাস!

রবিবার রাতে তাঁরা সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দলীয় সভানেত্রী ও জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তাঁরা।

প্রশ্ন হচ্ছে, এই কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ কী বার্তা দিতে চাইল?

শপথ গ্রহণের সময় নেতা-কর্মীরা ঘোষণা করেন, যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনাকে বাংলার বুকে ফিরিয়ে আনতে পারবেন, ততক্ষণ তাঁদের সংগ্রাম চলবে।

তাঁকে ফিরিয়ে আনতে তাঁরা রাজপথে থেকে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাবেন।

জানা গেছে, পৌর যুবলীগের নেতা নুরুল ইসলাম উপস্থিত নেতা-কর্মীদের এই শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন।

সেদিনও তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *