চট্টগ্রাম: চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি একটা পিপড়া মারতেও চিন্তা করেন, সেই ব্যক্তিটিকেই জেলে রেখে এইভাবে কষ্ট দেয়া হচ্ছে। সন্তানের শোকে শোকে মা’ও এই পৃথিবী ছেড়ে চলে গেলেন! মায়ের অভিশাপ কোথায় রাখবেন তারেক রহমান সাহেব?

এখন তো যা শোনা যাচ্ছে, তাতে রহস্য জানা বাঁধছে! খুব ভালো ইঙ্গিত কারো কাছেই মনে হচ্ছে না।

এটা কিসের আভাস, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই হঠাৎ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চিন্ময় প্রভুকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপারের বক্তব্য, তাঁরা সরকারি আদেশ মানতে বাধ্য।

কিন্তু প্রশ্ন হলো, চিন্ময় প্রভুর সঙ্গে রান্নার কাজে নিয়োজিত রঙ্গ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই রাখা হলো কেন? একজনকে স্থানান্তর করা হলো, অন্যজনকে রাখা হলো—এর পেছনের কারণ কী?

আজ ভোরে হঠাৎ করেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চিন্ময় প্রভুকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

এর পেছনে কি কোনো বিশেষ কারণ বা রহস্য রয়েছে?

সোমবার (১৬ নভেম্বর) একদম ভোর আনুমানিক ৫টার দিকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে স্থানান্তর করা হয়।

চিন্ময় কৃষ্ণ প্রভু যদি সত্যিকারের অপরাধী হয়ে থাকেন, তাহলে তাঁকে শাস্তি দিচ্ছে না কেন? এইভাবে তিলে তিলে কষ্ট দেওয়ার তো কোন মানে হয় না।

কারণ উনি সন্ন্যাসী মানুষ, নিরামিষ আহার করা একজন কৃষ্ণভক্ত। তাঁর শোকে উনার গর্ভধারিনী মা’টা পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এটা কোন ধরনের খেলা চলছে আমরা বুঝতে পারছি না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *