ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরো চারজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ৬৮২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ৫০৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা হলো ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা বলা হয় ১৭৩ জন, এবং গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ৪৪২ জন।
গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন।
