মিরপুর: আগুন সন্ত্রাস চলছে দেশে।আওয়ামী লীগের মিছিল, আন্দোলন একদিকে, আরেকদিকে সুযোগ বুঝে সন্ত্রাসীরা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে।
এবার রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আল আমিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরেই বাসটিতে আগুন জ্বলে ওঠে।
তিনি বলেন, বাসে থাকা যাত্রী, চালক, সহকারী সবাই নিরাপদে নেমে আসেন। কারো কোনো ক্ষতি হয়নি।
তবে আগুনে পুরো বাসটি পুড়ে গেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
আগুন ধরিয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়েছে।
