নেত্রকোনা: এটাই বিএনপি আর তার চরিত্র! গর্ভবতী মায়ের পেটে লাথি মারে বিএনপি! জংলী, বর্বর এককথায় যাকে বলে!
ঘটনা নেত্রকোনার।
নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর করা হয় এবং তার তলপেটে লাথি পর্যন্ত মারা হয়। এই অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
এখানেই শেষ নয়, ওই শিক্ষিকাকে অনাগত সন্তানসহ পুড়িয়ে হত্যা করে এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযোগ করেছেন ভুক্তভোগী।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার তেলীগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বর্বর ঘটনাটি ঘটে।
শিক্ষিকার অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০-৮০ জন নেতাকর্মী
একসাথে হয়ে এই হামলা চালান।
অন্তঃসত্ত্বা ঐ শিক্ষিকা হিন্দু ধর্মাবলম্বী। তাঁর নাম নিবেদিতা দেব। তিনি ওই উপজেলার কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।
তাঁর অভিযোগ, তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান।
এসময় আনোয়ার হোসেন আচমকা তাঁর তলপেটে লাথি মারেন। এবং অন্যরা তাঁকে কিলঘুষি মারতে থাকেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকরা কোনোরকমে তাকে উদ্ধার করেন।
নিবেদিতা দেব বলেন, ‘তারা অন্য জায়গায় বৈঠকে বসে আমাকে সেখানে যাওয়ার জন্য খবর দেন। কিন্তু কীসের বৈঠক, তা না জানায় তাদের বিদ্যালয়ের অফিসকক্ষে এসে কথা বলতে বলি। এরপরই তারা আমার ওপর হামলা চালান।’
তিনি আরও বলেন, ‘আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মেরেছেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেছেন। তাদের সঙ্গে ৭০-৮০ জন নেতাকর্মী ছিল। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার পেটের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন—এ কথা বলার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে ও আমার পেটের সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি দেন। বাড়িঘরও জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।’
নিবেদিতার স্বামী সৌমিত্র মজুমদার বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর তারা দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসেছেন। ইউএনও লিখিত অভিযোগ দিতে বলেছেন।
