গাজীপুর: আজ ১৭ নভেম্বর সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর, সাভার ও মিরপুরের শিল্পাঞ্চল।

ন্যায্য মজুরি আদায়ের দাবিতে গাজীপুরের বাইপাস, কোনাবাড়ী, মৌচাক, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা এবং সাভার, আশুলিয়া ও ঢাকার মিরপুরে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সকাল থেকেই ওইসব এলাকার অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরি ছুটি ঘোষণা করা হয়েছে।

আন্দোলন আজ হঠাৎ তীব্র হওয়ার পেছনে বড় একটি কারণ হলো—গতকাল ন্যূনতম মজুরি বোর্ডের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে মালিকপক্ষের নতুন মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সভাটি স্থগিত হয়ে যাওয়ায় শ্রমিকদের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আজ তারা রাস্তায় নেমে আসেন।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের পেছনে সরকার ও মালিকপক্ষের ‘কূটকৌশল’ রয়েছেন বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। অর্থাৎ ষড়যন্ত্র করে এটি স্থগিত করা হয়েছে।

শ্রমিক নেতারা বলছেন, সোমবারের ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল, কিন্তু মজুরি বোর্ড ‘মালিকদের চাপের মুখে’ বৈঠক স্থগিত করেছে।

এদিকে, মালিকপক্ষ বলছে, নিম্নতম মজুরি ঘোষণার ব্যাপারে তারাও ‘আন্তরিক’। শিগগিরই তারা স্থগিত হওয়া বৈঠকে বসতে আর নিম্নতম মজুরি ঘোষণা দিতে চান।

সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে- এমন কথা জানিয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, “আমাদের একজন স্থায়ী বোর্ড মেম্বার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।”

মূলত শ্রমিকদের সাথে যা করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। কারণ শ্রমিক ছাড়া দেশ চলবে কার ঘাড়ে বসে?

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তবে কিছুক্ষণ পর শ্রমিকরা পুনরায় বিভিন্ন দিক থেকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *