গাজীপুর: গাজীপুরে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হয়েছেন সাংবাদিক মামুন।
গাজীপুর আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। তারেক রহমানের পুলিশ দমন পীড়ন চালাচ্ছে।
জানা গিয়েছে, পায়ের গোড়ালির ওপরে মারাত্মক জখম হয়েছেন তিনি।
বিএনপি সরকারের আমলে নিরাপত্তাহীনতায় শ্রমিক থেকে গণমাধ্যমকর্মীও!
শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় নতুন করে সামনে এসেছে রাষ্ট্রীয় নিরাপত্তার ভয়াবহ চিত্র।
যে শ্রমিকেরা নিজেদের ন্যায্য দাবি ও জীবিকার নিশ্চয়তা নিয়ে রাজপথে দাঁড়িয়েছেন, তাঁদের পরিস্থিতি সামাল দিতে কেন এমন সংঘাতের সৃষ্টি হচ্ছে?
গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলার সময় নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে দৈনিক কালবেলার এই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ওই সাংবাদিকের বাম পায়ে সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টার বিদ্ধ হয়। এতে তাঁর পা গুরুতর জখম হয়।
ঘটনার পরপরই সেখানে থাকা সহকর্মী ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এমন ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা সিটি প্রেসক্লাব।
