ঢাকা: আজ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ যুগের ঐতিহাসিক সূচনা করেছে বাংলাদেশ।

জনসাধারণ ধন্যবাদ জানাচ্ছে শেখ হাসিনাকে।

যতদিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকবে, ততদিন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নাম শ্রদ্ধা ও ভালোবাসার সাথে বাংলাদেশের মানুষ স্মরণ করবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই সময় কেন্দ্রের টারবাইন ও জেনারেটরের কার্যকারিতা পরীক্ষা করা হবে। এবং একই সঙ্গে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থাও পর্যবেক্ষণ করা হবে।

এরপর বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানোর জন্য কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে ফের গ্রিডে যুক্ত করা হবে। আর দ্বিতীয় দফায় ৪ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ফলে দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *