গাজীপুর: গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে।
রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা বাড়িটি সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাসভবন। বাড়ির পাশেই তাঁর আটতলা একটি ভবন রয়েছে। তবে আগুনে ভবনটির কোনো ক্ষতি হয়নি। টিনশেড বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রতিহিংসামূলক আগুন ধরানো হয়েছে, তা কী আর বলতে হবে?
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
