ঢাকা: দেশ অশান্ত হয়ে উঠেছে। এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বারবার।

রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুইজন হিন্দু কর্মকর্তাকে মারধর করা হয়েছে।

এই একই ঘটনায় আরো তিন কর্মকর্তাকেও হেনেস্থা করা হয়। এবং পাশাপাশি একটি কক্ষে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

ইউনূসের সময় যা ঘটেছিলো, তারেক রহমানের সময়ও তাই ঘটছে। তিনি ব্যর্থ। কোনো পরিস্থিতি সামাল দেয়ার মতো ক্ষমতায় নেই সরকার।

শিক্ষক, কর্মকর্তাদের ওপর হামলা এটাই প্রথম নয়। তারপরেও কোনো ব্যবস্থা নেই।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে কর্মকর্তাদের মারধর করেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা।

মারধরের শিকার হওয়া দুই হিন্দু কর্মকর্তা হলেন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল এবং অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল। অন্য তিন কর্মকর্তা হলেন জুনায়েদ হোসেন, নুরুল হুদা ও সাইদুর রহমান রনি।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তাঁদের ওপর হামলা চালানো হয়।

পরে পাঁচ কর্মকর্তাকে টেনেহিঁচড়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের পুলিশে দেওয়ার দাবিও জানান হামলাকারীরা।

এদিকে, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অত্যাচার করা হয়।

আর বঙ্গবন্ধুর ছবি পোড়ানো তো হয়ই।

ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বীরদর্পে বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো সক্রিয় ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের আপস নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *