ঢাকা: প্রতিহিংসায় জ্বলছে সরকার। আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের একধারায় গ্রেপ্তারি চলছে।

এবার আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানা গিয়েছে ।

নাশকতার অভিযোগসহ বিভিন্ন মামলায় হিরুর বিরুদ্ধে নাকি একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

প্রসঙ্গত, নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। দীর্ঘদিন তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও ছিলেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্টের পর নাশকতা ও সহিংসতার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনেই ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *