ঢাকা: দেশে ডেঙ্গু আক্রান্ত, মৃত্যুর কমতি নেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
এই একই সময়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৮ জনে।
বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
ঢাকা বিভাগের অবস্থাই সবচেয়ে খারাপ ডেঙ্গুতে।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এই বিভাগে নতুন করে ৭১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনায় ১৯০, বরিশালে ২১৩, রাজশাহীতে ১১৫, রংপুরে ৬০, ময়মনসিংহে ৫০ এবং সিলেট বিভাগে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জন।
আর এখন দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৬১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা সুস্থ হয়েছেন।
