চট্টগ্রাম: চোর, ডাকাত, খুনী সবাই জেল থেকে ছাড়া পায় কিন্তু একজন সন্ন্যাসী চিন্ময় প্রভুর কোনো জামিন নেই।
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি নেই! মনে হচ্ছে ষড়যন্ত্র করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হল তাঁকে।
সোমবার কড়া নিরাপত্তায় তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়েছে বলে জানা গিয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, চিন্ময় দাসকে ঢাকার কারগারে স্থানান্তর করা হয়েছে। কী কারণে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হল?
এই প্রশ্নের উত্তরে তাঁর দাবি, বিশেষ কোনও কারণ নেই। বন্দিদের কারাগার পরিবর্তন নিয়মিত একটি কাজেরই অংশ। একাধিক মামলায় জামিন মিললেও বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের জেলমুক্তি না হওয়া, নতুন করে ঢাকার কারগারে তাঁকে স্থানান্তরের বিষয়ে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
আদৌ তিনি বেঁচে আছেন কিনা এমন প্রশ্নও উত্থাপিত হচ্ছে।
জানা গিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর অবস্থা খুব খারাপ ! কারাগারে তাঁর সঙ্গে কি হতে চলেছে, তা কেউ জানেনা!
খাবার ও শরীর নিয়ে মারাত্মক চিন্তা বাড়ছে: চিন্ময় কৃষ্ণ দাস একজন নিরামিষাশী সন্ন্যাসী। এ ছাড়া তাঁর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো শারীরিক সমস্যা রয়েছে। তিনি অসুস্থ।
চট্টগ্রাম কারাগারে একজন সহ-বন্দি রঙ্গনাথ প্রভু তাঁর আলাদা রান্নার কাজে সাহায্য করতেন। কিন্তু তাঁকে ঢাকায় না নেওয়ায় সেখানে চিন্ময় দাশের খাবার ও শরীরের যত্ন কীভাবে হবে, তা নিয়ে সমর্থকরা দুশ্চিন্তায় আছেন। এবং খবরসূত্রে জানা গেছে তিনি দুই দিন ধরে শুধু ফল খেয়ে আছেন।
চিন্ময় প্রভু কী খাবেন? তাঁর রান্নাবান্না কে করবে?
চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, পরিবার বা আইনজীবীদের কোনো কিছু না জানিয়েই হঠাৎ তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এতে তারা বেশ চিন্তিত।
কারা সূত্র জানিয়েছে, নিরাপত্তার কথা ভেবে কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকেই অনলাইনে (ভার্চুয়ালি) যুক্ত হয়ে তিনি আদালতের মামলাগুলোতে হাজিরা দেবেন।
আরেকটি গুরুত্বপূর্ণ কথা কেন তিনি এখনো কারাগারে?
২০২৪ সালের অক্টোবর মাসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়। সেই মামলায় ওই বছরের ২৫ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলাতেও তাঁকে আসামি করা হয়।
অথচ সারা দেশ জানে, সরকার জানে তখন প্রভু পুলিশের হেফাজতে গাড়িতে ছিলেন। তিনি কীভাবে হত্যা করবেন? এগুলো যে জামাত শিবিরের ষড়যন্ত্রেই হচ্ছে, তারপরেও কোনো সন্দেহ আছে?
কয়েকটি মামলায় জামিন পেলেও বাকি মামলাগুলো চলমান থাকায় তিনি এখনো কারাগারে আছেন!
চিন্ময় প্রভু কোনো ব্যক্তি নন, তিনি ৩ কোটি সংখ্যালঘুর প্রতিবাদের ভাষা। এটাই হয়েছে তাঁর সবচেয়ে বড় ভুল।
বিভিন্ন গোয়েন্দা সংস্থার আশঙ্কা,কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের আড়ালে বড় কোনও ষড়যন্ত্র থাকতে পারে।
তাঁদের দাবি, শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করে চিন্ময় প্রভুর কাছ থেকে যদি কোনওভাবে ওই আইনজীবী হত্যার দায় স্বীকার করিয়ে নেওয়া যায়, তবে বাংলাদেশে ফের হিন্দুদের ওপর অত্যাচারের নতুন ইন্ধন পেয়ে যাবে মৌলবাদী গোষ্ঠীগুলি।
আর কোনো না কোনো ষড়যন্ত্র তো আছেই! এমনিতেই বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সরকার একেবারে কোণঠাসা তা তো বোঝাই যাচ্ছে।
এই নৈরাজ্য ও প্রশাসনিক ব্যর্থতা থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই চিন্ময় প্রভুকে হাতিয়ার করা হতে পারে বলে মারাত্মক আশঙ্কা করা হচ্ছে।
