ঢাকা: শেখ হাসিনা ফিরছেন— এই তিনটা শব্দ রাজাকারদের পিলে চমকে দেয়ার জন্য কাফি! হার্টবিট বেড়ে, হার্ট অ্যাটাক করে কখন যে কে মরে তার ঠিক নেই! হয়তো মৃত্যু সংবাদও পেতে পারেন।

নেত্রী এখনো দেশের মাটিতে পা রাখেননি, তাতেই মুখ শুকিয়ে, জয় বাংলা বলা শুরু হয়ে গেছে। আর ফিরলে কী করবে এরা বুঝতে পারছেন?

‘মরণকালে হরিনাম’- বলে যে একটা কথা- সেটাই হয়েছে।

টোকাইরা জয় বাংলা বলে এনসিপি ছাড়ছে! পড়িমড়ি অবস্থা শুরু হয়েছে দেশে। কার আগে কে জয় বাংলা বলবে এখন ধাক্কাধাক্কি লেগেছে! দেখতেও ভাল্লাগে!

হাসিনা আসার আতঙ্কে গোপালগঞ্জে এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার!

যে এনসিপি দেশ ধ্বংসের কারিগর, তিনি বঙ্গবন্ধুর আসল সৈনিক হলে সেই এনসিপিতে ছিলেন কীভাবে?? লোভে মানুষ ‘দেশদ্রোহী’ হয়?

‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব আবু হানিফ সিকদার।

বুধবার (১৮ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় তিনি দলটির সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

বিভিন্ন চাপে পড়ে নাকি তিনি এনসিপি করতেন! শুনেছেন প্রকৃত দেশ ভক্তরা কোনোদিন দেশদ্রোহী হতে? ভণ্ডদের মুখোশ আরো খুলবে আপনাআপনি হবে সব।

ভিডিও বার্তায় আবু হানিফ সিকদার বলেন, ব্যক্তিগত কারণে তিনি দলীয় সব পদ ও পদবি থেকে অব্যাহতি নিচ্ছেন। বিভিন্ন চাপের কারণে নিজের মতের বিরুদ্ধে গিয়ে তাঁকে এনসিপির রাজনীতি করতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও নীতির অনুসারী। এ কারণে বুধবার থেকে এনসিপির সব কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। ভিডিও বার্তার শেষ পর্যায়ে জোরে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন আবু হানিফ সিকদার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *