গোপালগঞ্জ: এবার দাঁতাল নামে খ্যাত গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এই হামলার পেছনে আওয়ামী লীগ রয়েছে বলে অভিযোগ করেছেন মোসাদ্দেক।
তিনি দাবি করেন, সাবেক সংসদ সদস্য ফারুক খানের নির্দেশেই তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে।
তবে জানা গিয়েছে, বিক্ষুব্ধ জনতা বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল মোসাদ্দেকের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এরপর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আবারও তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। তবে আগেই পরিবারের সদস্যরা সরে যাওয়ায় এই ঘটনায় কেউ হতাহত হননি।
ডাকসু নেতা মোসাদ্দেক বলেন, বুধবার রাতে বাড়িতে আগুন দেওয়ার পর বৃহস্পতিবার সকালেও সেখানে ভাঙচুর চালানো হয়েছে। তবে তাঁর পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন।
হামলার সময় প্রচণ্ড বৃষ্টি থাকায় হামলাকারীরা তুলনামূলক কম ভাঙচুর করতে পেরেছে বলে জানান তিনি।
