ঢাকা: দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে মনে হচ্ছে তারেক সরকার গদি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। আর উপায় নেই।
১৯ নভেম্বরের লকডাউনের পরিস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরে তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। কোথাও অগ্নিসংযোগ, কোথাও পুলিশের গাড়িতে হামলা, থানা ভাঙচুর থেকে শুরু করে সবই চলছে। এবং গতকাল আওয়ামী লীগের ডাকা লকডাউনে মানুষ সাড়া দিয়েছে।
তবে কর্মসূচি এখানেই শেষ নয়। একেবারে ৩০ নভেম্বর পর্যন্ত ফের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বলা হয়, “অসাংবিধানিক ও নাৎসি ইউনূসের পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশে চলছে মাৎস্যন্যায়।
এমন বিভীষিকাময় পরিস্থিতিতে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে আগামী ডিসেম্বরে দেশে আসছেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। তাঁর এই সাহসী সিদ্ধান্ত দিশেহারা মানুষকে আশাবাদী করে তুলেছে”।
দেশের এই মহাসংকটকালে মানুষ বাঁচাতে বাংলাদেশ আওয়ামী লীগ আগামি ২০-৩০ নভেম্বর “জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা” বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী একটানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা বাস্তবায়নের দাবিতে গৃহীত কর্মসূচিগুলো হলোঃ
২০ নভেম্বরঃ সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় পরিচালিত দমন-পীড়নে শহীদ ও আহতদের জন্য সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় মিলাদ, দোয়া ও বিশেষ প্রার্থনাসভা
২২ নভেম্বরঃ সম্প্রতি শ্রমিক হত্যা, গোপালগঞ্জে গণহত্যা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী, সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ও সাবেক জনপ্রতিনিধি; যথাঃ আ ক ম মোজাম্মেল হক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, ডা. দীপু মনি, আফজাল হোসেন, শ ম রেজাউল করিম, শামীম ওসমান, বাহাউদ্দিন বাহার, সাজ্জাদুল হাসান, ডা. হাবিবে মিল্লাত মুন্না, হাজী রহিম উল্লাহ, সুজিত রায় নন্দী, মাহতাব উদ্দিন চৌধুরী, মজিবুর রহমান খালেক, কাজী আলমগীর, গাজী মেজবাউল হোসেন সাচ্চু, মাইনুল হোসেন খান নিখিলসহ নেতৃবৃন্দের বাড়িতে অগ্নিসংযোগ এবং দেশব্যাপী সরকার ও বিএনপির দলীয় সন্ত্রাসী কতৃক অব্যাহত সন্ত্রাস, মব ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
২৩ নভেম্বরঃ পোশাক শ্রমিক, অটো রিকশা চালক এবং সকল শ্রমজীবী মানুষের ন্যায্য প্রাপ্য নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল
২৪ নভেম্বরঃ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো এবং তেল, গ্যাস, বিদ্যুৎ, সারের দাম কমানো এবং সরবরাহ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল
২৫ নভেম্বরঃ অবৈধ আইসিটি-বিডি কতৃক বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে ঘোষিত সাজানো রায় বাতিল, ট্রাইব্যুনাল বাতিল এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
২৬ নভেম্বরঃ আওয়ামী লীগ ও সকল সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
২৭ ও ২৮ নভেম্বরঃ ৮ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী মশাল মিছিল
২৯ ও ৩০ নভেম্বরঃ ৮ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী দুদিন ৪৮ ঘণ্টার লকডাউন।
