ঢাকা: এই দেশে বাঙালির সংস্কৃতি, কবি, সাহিত্যিকদের ইতিহাস ধরে রাখা সম্ভব নয়। কারণ এই দেশে মৌলবাদীর বাস।
সত্যজিৎ রায়ের পর ঋত্বিক ঘটকের স্মৃতিও বিপন্ন! রাজশাহীতে ফের ভাঙা হল পৈতৃক বাড়ির অংশ।
২০২৪ সালে বাড়ির বড় অংশ ভাঙার পর ফের ক্ষতিগ্রস্ত ঋত্বিক ঘটকের রাজশাহীর পৈতৃক বাড়ি। একটি ঘরের দেওয়াল ভাঙা ও বটগাছ কাটার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা।
ঋত্বিক ঘটক জীবনের শুরুর সময়টা কাটিয়েছেন রাজশাহীর যে পৈতৃক বাড়িতে, অশান্ত দেশে সেই বাড়ির উপরই কোপ পড়ল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাংশ।
যে মানুষটি দুই বাংলার ছিন্নমূল, বাস্তুহারাদের কষ্ট-যন্ত্রণার কাহিনী সিনেপর্দায় ফুটিয়ে তুলেছিলেন, বাংলার মানুষের সঙ্গে যার ছিলো নিবিড় সম্পর্ক, তাঁর বাড়িই আজ নিশ্চিহ্ন!
সংস্কৃতি বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী রাজাকারদের কর্ম এইসব।
এবার দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভেঙে ফেলা হল ঋত্বিক ঘটকের বাড়ির একাংশ। ঘটনার ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা।
বাড়িটির একটি ঘরের দেওয়াল ভেঙে ফেলার পাশাপাশি সংলগ্ন একটি পুরনো বটগাছ কেটে দেওয়ার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
রাজশাহীর মিঞাপাড়া-ঘোড়ামারা এলাকায় এই বাড়িটির ক্ষতিগ্রস্ত অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, গত ৪ নভেম্বর ওই ঘরেই ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছিল।
‘ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি’-র সদস্যদের অভিযোগ, ২০২৪ সাল থেকে বিভিন্ন পর্যায়ে বাড়িটির অবশিষ্ট অংশ সরিয়ে ফেলার চেষ্টা চলছে।
