মৌলভীবাজার: একের পর এক গ্রামীণ ব্যাংকে আগুন লাগছে। ইউনূসের বাড়িতেও আগুন লাগলো! মানুষ একরোখা কেন একজন মানুষের প্রতি? কোনো কারণ ছাড়াই?
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে কার্যালয়ের বারান্দায় রাখা গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়।
তবে স্থানীয় বাসিন্দারাই দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে স্থানীয় ইউপি সদস্য মোরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত সিন্দুরখান শাখার প্রধান ফটকের সামনের বারান্দায় কয়েকটি গাড়ির টায়ার জড়ো করে আগুন ধরিয়ে দেয়।
গত ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেলো।
আমরা সহিংসতার পক্ষে না। কিন্তু কর্মফল যাবে কোথায়?
ঘটনায় ব্যাংকের শাখাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত এই প্রতিষ্ঠানটি বর্তমানে দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হয়েছে।
হামলার ধারাবাহিকতা শুরু হয় গত ১০ নভেম্বর থেকে।
১৯ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় মোট ৭২টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে।
এর মধ্যে পাঁচটি শাখা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। ধারাবাহিক এই সহিংসতার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সব শাখায় ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের একটি প্রতিবেদনে হামলার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, কোনো কোনো শাখায় আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
এ ছাড়া আদায় শিট, সাইনবোর্ড, চেয়ার-টেবিল এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামও আগুনে ক্ষতিগ্রস্ত বা ভস্মীভূত হয়েছে। কয়েকটি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে।
ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদের স্বাক্ষরে পাঠানো চিঠিতে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।
