ঢাকা: জ্যোতিকা জ্যোতির পর তমাল মাহবুব!
তমাল মাহবুব একজন অভিনেতা, নির্মাতা, একজন মুক্তিযোদ্ধ চেতনার মানুষ। তিনি জয় বাংলার লোক।
তমাল ৭১ এর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ । এটাই হয়তো আজ তাঁর সবচেয়ে বড় অপরাধ।
এই অপরাধে গ্রেফতার দুঃখজনক।
আওয়ামী লীগ সংশ্লিষ্টতা এবং বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনয়শিল্পী তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমাল মাহবুবকে আটক করা হয়েছে। এই অভিনেতার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ও রাজনৈতিক অঙ্গনে উসকানিমূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির সঙ্গে দলগত সংশ্লিষ্টতা এবং নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তমাল মাহবুবকে হেফাজতে নেওয়া হয়েছে।
বাক স্বাধীনতা নেই কারো। কেউ কিছু বলতে পারবে না!
