নড়াইল: নড়াইল! বাংলাদেশের নড়াইল জেলায় বহু হিন্দুদের বাড়িঘর জালিয়ে দিয়েছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা।
নড়াইলে ২৫ মার্চ কাল রাত নেমে এসেছে! চলছে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা..!
দাউ দাউ করা আগুনে পুড়িয়ে দিচ্ছে হিন্দু বাড়ি আর আওয়ামী লীগারদের বাড়ি।
নড়াইলে ঘোষপাড়ার হিন্দু সম্প্রদায় বাড়ি- ঘর সব পুড়িয়ে দিচ্ছে। একে তো গভীর রাত অন্যদিকে গুড়ি গুড়ি বৃষ্টি। প্রাণ বাঁচাতে আর হিন্দু নারী তাঁর সম্ভ্রম বাঁচাতে দৌড়াচ্ছে, শিশু আর বৃদ্ধ আগুনে পুড়ছে।
এ যেন ৭১’ এর ২৫ শে মার্চের খুনের কালো রাত ।
এমনকি কোন সংবাদ সংবাদমাধ্যম প্রবেশ করতে দিচ্ছে না।
জ্বলছে নড়াইল! এখন পর্যন্ত প্রাপ্ত খবর এক রাতে ছাই হয়ে গেছে ২০০ বাড়ি।বুলডোজার, আগুন আর লুটপাট কালিয়া-বেন্দারচরে তাণ্ডব চালানো হয়, এবং মিডিয়াকে মুখ বন্ধ রাখার হুমকি দেয়া হয় বলে জানা গিয়েছে।
নড়াইল এখন যেন এক জ্বলন্ত জনপদ। আগুনের লেলিহান শিখা, বুলডোজারের গর্জন আর লুটপাটের আতঙ্কে কাঁপছে পুরো জেলা। কালিয়া আর বেন্দারচর গ্রামে পোড়াই ছাই ছাড়া আর কিছু নেই।
স্থানীয়দের অভিযোগ, ২০০-এর বেশি আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িতে একযোগে হামলা চালানো হয়েছে। প্রথমে লুট, তারপর পেট্রল ঢেলে আগুন, শেষে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর।
ক্ষতিগ্রস্তদের দাবি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ও জ্বালানি প্রতিমন্ত্রী অমিতের উপস্থিতিতে এবং সরাসরি উস্কানিতে এই তাণ্ডব চলেছে। মাঠে নেতৃত্ব দিয়েছেন বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি।
সবচেয়ে ভয়ংকর অভিযোগটি হলো ঘটনা নিয়ে যাতে কোনো খবর প্রকাশ না হয়, সেজন্য সকল মিডিয়াকে হুমকি দেওয়া হয়েছে। ক্যামেরা বের করলেই ধাওয়া, খবর করলেই পরিণতি ভয়াবহ এমন আতঙ্কে সাংবাদিকরাও চুপ থাকতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
একাত্তরের পরে বাংলাদেশ আজকে আবারো সারি সারি শতশত ঘরবাড়ি পুড়তে দেখলো। সেটাও সেই আওয়ামী লীগেরই।
এই উস্কানিমূলক হামলার দায় অবশ্যই তারেক রহমান এবং নড়াইলে উপস্থিত রিজভী সহ স্থানীয় এমপি-মন্ত্রীর।
পুরো এন্টি-আওয়ামী লীগ শক্তি দেশে স্পষ্টত একটা গৃহযুদ্ধ চাইছে এবং আওয়ামী লীগ নির্মূল করতে চাইছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে ২০০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌরসভা ও আশপাশের এলাকায় একাধিক দোকানেও ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, হামলার সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়া হয়। এমনকি দুইজন হিন্দু তরুণীকে তুলে নিয়ে যাওয়ার খবরও পাওয়া গিয়েছে।
