পাবনা: নড়াইলের পর পাবনা জেলার বেড়া উপজেলায় আওয়ামী লীগের মিছিলে যাওয়ার অপরাধে বিএনপির সন্ত্রাসীরা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর।

আওয়ামীলীগ নেতাকর্মীদের বাড়িঘর, হিন্দুদের বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে! বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মানবাধিকার তো আগেই পালিয়েছে সংসদে দল এবং কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে!

প্রধানমন্ত্রীর আসনে বসে কেউ যখন সংসদে কোনো একটি দলের মাথা গুঁড়িয়ে দেওয়ার হুংকার দেয়, তখন সেই হুংকার শুধু নড়াইল কিংবা পাবনায় সীমাবদ্ধ থাকে না। তা সারা দেশে এমন কাজ করার সরাসরি নির্দেশ হয়ে ওঠে।

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে দলটির মাথা তোলার আগেই গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘এরা কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চাই।’

তিনি বলেন, ‘চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম, একই চেতনায় আমরা আবারও তাদের বিষদাঁত ভেঙে দিতে চাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে দাঁড়াই।’

অর্থাৎ সন্ত্রাসী কায়দায় এক হয়ে হামলা চালানোর উস্কানির কথাই তিনি বুঝিয়েছেন। এবং তাই হয়েছে।

নড়াইলে, পাবনা, পটুয়াখালী থেকে শুরু করে সকল এলাকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিএনপি জামাত! ভালো না লাগলেই রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দিচ্ছে কর্মী থেকে কেন্দ্রীয় নেতা সহ সাধারণ জনগণ সকলকেই!

এবং মামলায় জামিন পেতে আইনজীবী নিয়োগ করলে তাকেও মবের মাধ্যমে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে! ক্ষমতার লোভে তারেক রহমান যে শেষ মারণ কামড়টা বসাচ্ছেন এটা স্পষ্ট।

আড়াই বছর ধরে তীব্র নির্যাতন সহ্য করার পর আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। কর্মসূচিতেই ভয় পেয়ে গেছে এরা।

গোপালগঞ্জে আন্দোলনকারীরা সাধারণ মানুষের বাড়িঘর পুড়িয়ে দেননি। সেখানে একজন মানুষও মারা যাননি। তাঁরা বিএনপির এক সাংসদের বাড়িতে আগুন দিয়েছেন। আবার সেই সাংসদ পালিয়ে যাওয়ার পর তাঁর মাকে আন্দোলনকারীরাই হাসপাতালে নিয়ে গেছেন। পুলিশকে নিরাপত্তা দিয়েছে।

অথচ, এই দেশে ২০২৪ এ কী হয়েছে তা তো আর বলার নয় । চব্বিশ সালে ‘কোমলমতি মেধাবী’রা পুলিশ সদস্যকে হত্যা করে ওভারব্রিজে উল্টো ঝুলিয়ে দিয়েছিল। আবার সে কথা থানায় বসে স্বীকার করেছেন মাহাদী হাসান।

দেশের সবকয়টি জেলে আক্রমণ করে অপরাধীদের বের করে নিয়েছে। অস্ত্র লুট করে দেশে সাধারণের ওপর তাণ্ডব চালিয়েছে ।

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলে আগুন দিয়েছিল। বাকি সরকারি স্থাপনাগুলোতে যা করেছে তারা স্বীকারোক্তি আছে তাদের নিজেদের মুখেই।

নড়াইল, পাবনা ও চট্টগ্রামে বিএনপি যা কাণ্ড ঘটাচ্ছে, তা দেখে জাতির সেই বিবেকেরা আবারও ঘুমিয়ে আছে।

যেসব দল এই দেশকে ধারণ করে না, যারা এই দেশের জন্ম চায়নি, তারা বারবার গৃহ-যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছে।

এই সরকার কোনো সরকার? দেশে অশান্তি বাঁধিয়ে দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *