ঢাকা: ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা পরিষেবা নিয়ে বড় ঘোষণা এসেছে!

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে পরিচালিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম আগামী ৩০ নভেম্বর থেকে বন্ধ হচ্ছে।

কলকাতা ও শিলিগুড়িতে DU Digital Global Ltd পরিচালিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম বন্ধ হচ্ছে।

বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা ১৭ নভেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, DU Digital Global Ltd-এর সঙ্গে ভিসা আউটসোর্সিং পরিষেবা সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সেটা আর নবায়ন করা হবে না।

১ ডিসেম্বর ২০২৬ থেকে নির্দিষ্ট ঠিকানায় পরিচালিত ওই ভিসা সেন্টারগুলিতে আর আবেদন জমা নেওয়া হবে না। নতুন বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা ও প্রতিষ্ঠানের নাম পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ভিসা প্রত্যাশীদের ৩০ নভেম্বরের পর ওই দুই কেন্দ্রে আবেদন জমা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *