মানিকগঞ্জ: আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগ সমর্থন করা সাধারণ মানুষের ওপর নারকীয় তাণ্ডব শুরু করেছে বিএনপি জামাত। রাজাকাররা এক হয়ে পৈশাচিকতা চালাচ্ছে।

এবার মানিকগঞ্জে আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কি করা একটি বাসে আগুন দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী।

শনিবার (২২ নভেম্বর) গভীর রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের সামনে ভুঁইয়া পরিবহনে এই আগুন লাগার ঘটনাটি ঘটে।

পুলিশ বলছে, যান্ত্রিক ত্রুটি ও চালক না থাকায় গত চার-পাঁচ দিন ধরে বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা হয়েছিল। বাসটির মালিক আবু জাফর ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা।

শনিবার রাতে হঠাৎ বাসটিতে আগুন দেখা যায়। তারপরেই স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। বাসিন্দারা পানি দিয়েই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে খবর পাই, গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি, বাসটিতে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগিতা এবং আমাদের দুটি টিম নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা প্রাথমিকভাবে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *