খুলনা: খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে আবারো কালি লেপন করা হয়েছে। আবার হয়তো প্রশাসন আঁকাবে। সিসিটিভি বসাবে। সরকার হাজারটা বাহানা দেখাবে।

কিন্তু এইভাবে কয়দিন? যে কালিমার অন্ধকার, যে বিভৎস সাম্প্রদায়িক ঘৃণা এই জাতি মনোজগতে নিয়ে ঘোরে সেইটা মুছবে কে? এটা কী কোনোদিন মুছবে?

এই ঘটনাগুলো বাংলা, বাঙালির সংস্কৃতির ওপর ভীষণ বাজে প্রভাব ফেলছে।

খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে আঁকা দেয়ালচিত্র কয়েক দফায় নষ্ট করার অভিযোগ উঠেছে। সর্বশেষ নগরীর শিববাড়ী মোড়ের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের ছবিটি কালো রং দিয়ে ঢেকে দেওয়ায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এর আগে একই প্রতিকৃতিতে কালি লাগানোর পর নতুন করে আঁকা হয়েছিল। সেই ঘটনার ১৬ দিনের মাথায় ফের প্রতিকৃতিটি বিকৃত করার ঘটনা ঘটল।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *