খুলনা: মব চলছে দেশে। সেই যে শুরু করে দিয়ে গেছেন জঙ্গী ইউনূস, এখনো চলছে তার হিসেব মাফিকই।
খুলনায় গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে মবকারীরা।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে নগরীর কেসিসি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। মারধরের শিকার ওই নেতার নাম শেখ আবেদ আলী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে কেসিসি মার্কেট এলাকায় চা পান করতে যান শেখ আবেদ আলী। এ সময় কয়েকজন বিক্ষুব্ধ মবকারী তাঁকে ঘিরে ধরেন। প্রচণ্ড মারধর শুরু করে, তারপর খুলনা সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করে।
শেখ আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাবার নাম আসলাম আলী। তিনি গোপালগঞ্জের সাতুলিয়া এলাকার বাসিন্দা।
