ঢাকা: প্রশ্ন হচ্ছে, দেশে যখন অস্থিরতা বিরাজ করছে, রাজনৈতিকভাবে জনগণকে কোণঠাসা করার চেষ্টা চলছে, জেলায় জেলায় পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে- এবং শেখ হাসিনা আগামি মাসেই দেশে আসবেন ঘোষণা দিয়েছেন তার আগে হঠাৎ এত বিস্ফোরক এনে বাংলাদেশে কিসের অভিসন্ধি করা হচ্ছিলো?

তাহলে তারেক রহমান যে বলছিলেন, মাথা গুঁড়িয়ে দেয়ার কথা? এই কৌশলে?

আওয়ামী লীগের মাথা গুঁড়িয়ে দেওয়ার জন্যই হয়তো এই চালান আসছিলো। কিন্তু বিধি বাম।আনতে পারেনি, ধরা পড়ে গেছে।

চীন থেকে বাংলাদেশগামী একটি বিদেশি জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করে ফেলেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।

গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বেলাওয়ানে এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর (কোডারেল-১) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা এই তথ্য জানিয়েছেন।

এই ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয়। ১০ ট্রাকের কথা তো আমরা ভুলে যাইনি!

ডেনি বলেন, চীন থেকে বাংলাদেশে যাওয়ার পথে জাহাজটি বেলাওয়ান জলসীমায় জ্বালানি নেওয়ার জন্য অবস্থান করছিল।

আর তখনই সন্দেহ হয়। ইন্দোনেশিয়ান নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যরা এমভি স্টার লাইনের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করেন।

জাহাজটি নির্ধারিত পথের বাইরে চলাচল করায় সন্দেহ জাগে, বিষয়টা কী ঘটছে? সেটির সঙ্গে যোগাযোগ করেন তারা।

পরে জাহাজটির নথিপত্র ও পণ্যসামগ্রীতে অসংগতি পাওয়ায় কেআরআই সিগালুর কমান্ডার কোডারেল-১-এর সদর দফতরের সঙ্গে সমন্বয় করে তল্লাশির উদ্যোগ নেন।

ডেনি সেপ্টিয়ানা জানান, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর মধ্যে ১৫টি কনটেইনারে কৌশলগত রাসায়নিক পদার্থ সোডিয়াম পারক্লোরেট ছিল। অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত এই রাসায়নিকের মোট পরিমাণ হচ্ছে ৪০৫ টন।

জাহাজটির নথিপত্রতেও গণ্ডগোল ছিলো। নথিতে এমভি স্টার লাইনের আইএমও নম্বর ৮৩৫৬৯৬২, আনুষ্ঠানিক নম্বর ১৯০২৩৮৪ এবং কল সাইন ডি-৬এ৪৩৮৪ উল্লেখ রয়েছে।

নথির মেয়াদ ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত থাকলেও এর বৈধতার অবস্থা স্থগিত (সাসপেন্ডেড) হিসেবে শনাক্ত হয়েছে।

এখন সবকিছু আরো খতিয়ে দেখা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *