ঢাকা: ঢাকার এক সময়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ নামে পরিচিত শেখ আসলামকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ‘সুইডেন আসলাম’ নামে বেশি পরিচিতি।

রবিবার গভীররাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেয়।’

এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। কারাভোগ করেছেন। কিন্তু জঙ্গী ইউনূসের সময় এই জঙ্গী কে ছেড়ে দেয়া হয়।

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত এই গ্যাংস্টার দীর্ঘদিন কারাগারে ছিলো।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে প্রায় ১৯ বছর কারা ভোগ করে আসলাম। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *