চট্টগ্রাম: চট্টগ্রামে মদ খেয়ে মারা গেলেন দুইজন ব্যক্তি! কথায় বলে না, কেউ দুধ বেচে মদ খায়- আর কেউ মদ বেচে দুধ খায়। মাঝেমধ্যেই এমন মৃত্যুর ঘটনা ঘটে। তারপরেও মদ্য পান, নেশা করা কমে না।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা খেজুরতলা এলাকায় মদ্যপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় সেই দুইজন মারা যান। মৃতরা হলেন নান্টু ঘোষ ও উজ্জ্বল দেব।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার (২০ নভেম্বর) ওই এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেখানে কয়েকজন ব্যক্তি মদ্যপান করেন। পরে তাদের মধ্যে ৫-৬ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, অসুস্থদের মধ্যে রবিবার ভোরে একজন ও সন্ধ্যায় আরেকজনের মৃত্যু হয়।

তবে মদে কি কিছু মেশানো ছিল কিনা, কোনো হত্যা কিনা এটি- তাও জানা যায়নি।

তাঁদের সৎকারের পর নাকি পুলিশ মৃত্যুর বিষয়টি জানতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *