ঢাকা: যত দূরে যাও পাখি….শিখরের টানে ফিরে যেতে হবে আপন ভূমিতে। বুঝলেন তো কথাটা?
একে একে সবাই ঢাকা ত্যাগ করছে কেন বলতে পারেন? কেউ মালয়েশিয়া, কেউ আব্বার দেশ পাকিস্তান! পাকিস্তানের সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো আলোচনা থাকতে পারে, এগুলো আমরা জন্মেও শুনিনি বাপু!
স্পিকার তো ছুটলেন পাকিস্তান! পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সরকারি সফরে নাকি ইসলামাবাদের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নাকি আলোচনা হবে!
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন তিনি। জাতীয় সংসদ সচিবালয় বিষয়টি নিশ্চিত করেছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল উক্ত সফরে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
আগামি ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
