বেনাপোল: সারা বাংলাদেশের জেলায় জেলায় বিজিবি! সীমান্তে সতর্ক অবস্থানে, এই বুঝি শেখ হাসিনা আসেন! লাইট দিয়ে খোঁজা হচ্ছে ধানখেতে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সদরে ঘোষণাই দিয়েছেন ডিসেম্বরে ফিরবেন। তিনি যদি ফেরেন, নিশ্চয়ই চোরাই পথে ফিরবেন না।
দেশবাসী তো তৈরি হয়ে আছে, তিনি যে পথেই আসুন তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে। কিন্তু মিস্টার টেন পার্সেন্টের তো মন মানে না! তাই চলছে কড়া নজরদারি। একটা কাক পক্ষীতেও এখন শেখ হাসিনার জুজু দেখছে ওরা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন এমন গুঞ্জন উঠেছে। আর তারেকের গদি নড়ছে।
তাই সতর্কতার অভাব নেই। যশোরের বেনাপোলসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। দলটির দোসররা যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
গভীর রাতে সার্চলাইট দিয়ে খোঁজা হচ্ছে এদিকে ওদিকে। সার্চলাইট ব্যবহার করে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
জানা গিয়েছে, গত রবিবার ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন বিক্ষোভ ও সমাবেশ করে।
সমাবেশে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দেওয়া হয়।
এদিকে, সমাবেশ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক চার জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল সীমান্তে এসেছিলেন বলে ভারতের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
এই খবরে পিলে চমকে গেছে তারেকের।
এমন অবস্থায় বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
যাই হোক, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।
