ঢাকা: ‘হাতকড়া পরে বন্দি হিসেবেই ফিরতে হবে।’ শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণার পরে এমনটাই বললেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর।
আগামী ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা। সেই জন্য দিল্লি থেকে ঢাকায় ফেরার বিমান পাঠানোর আবেদন জানিয়েছেন।
তবে শেখ হাসিনার ইচ্ছা ‘না’ সরকারের। এদিকে চায়, এদিকে আবার চায়না।
হুমায়ূন কবীর একটি সাংবাদিক বৈঠকে দেশের পরিস্থিতি সম্পর্কে কথা বলার সময় সাংবাদিকদের বলেন, “তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কড়া নজরদারির অধীনেই ফিরিয়ে আনা যেতে পারে।”
আরো বলেছেন, “এখন প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসবাদীকে এই পথে ফিরতে দেওয়া হবে না।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে, অর্থাৎ ভাড়া করে অনেক কিছু লেখানো যেতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা সম্পূর্ণ আলাদা বিষয়। এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না।’
শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘আকাঙ্ক্ষা থাকতে পারে। কিন্তু খাটে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখার মতো বিষয় এটি। দুঃস্বপ্নে দেখছেন, আমি হেঁটে হেঁটে বাংলাদেশে চলে যাচ্ছি, কিংবা বিমানে করে চলে যাচ্ছি।’
