খুলনা: আওয়ামী লীগের আরেক নেতাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়েছে।

খুলনায় আওয়ামী নেতা মো. হালিম (৪০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যা করে কী সত্যকে দমানো যায় বলুন?

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কল্পতরু মাঠের পাশে এই ঘটনাটি ঘটে।

শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে আসবেন ঘোষণা দিয়েছেন। এদিকে থরহরিকম্প লেগে গিয়েছে জামাত, বিএনপির হৃদয়ে। সন্ত্রাস চালাচ্ছে খুল্লামখুল্লা।

জানা গিয়েছে, উক্ত হত্যাকাণ্ডসহ মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত প্রায় নয় ঘণ্টায় খুলনা মহানগরীর ছয়টি জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মাঠের পাশে হালিমকে গুলি করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা।

গুলি লেগে গুরুতর আহত হন তিনি। সেই অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, হামলাকারীরা হালিমকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোঁড়ে। এর মধ্যে চারটি তার মাথা এবং বুকে লেগেছে।

নিহত হালিম স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।

হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আদৌ গ্রেপ্তার করা হবে কী?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *