গোপালগঞ্জ: গোপালগঞ্জ প্রধানমন্ত্রী সাহেবের চিরশত্রু। ভারতকে যে দৃষ্টিতে তারা দেখেন গোপালগঞ্জকেও ঠিক একই দৃষ্টিতে দেখেন।

গোপাগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে, উস্কানিতে এখন অবধি যা দেখা গেলো বহু অবিচার হয়েছে।

এবং গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল ও পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া এবং মুকসুদপুর থানার কার্যক্রম এত তাড়াতাড়ি নাকি চালু হচ্ছে না।

গোপালগঞ্জকে মূলত সারা দেশ থেকে আতঙ্কে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।

শুধু তাই নয়, গোপালগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন সরকারি বরাদ্দ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

সরকারি বরাদ্দ দেয়া হবে না রাজনৈতিক প্রতিহিংসায়। ট্রেন বন্ধ না হয় মানা গেলো, কিন্তু সরকারি বরাদ্দের কী বাহানা দেবেন?

সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সারাদেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যেসব বরাদ্দ দেওয়া হয়, তার মধ্যে গোপালগঞ্জে তৃতীয় কিস্তির বরাদ্দের অর্থ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সাধারণত জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ কিস্তির টাকা ছাড় বন্ধ থাকবে।

এদিকে ট্রেন বন্ধ থাকায় খুব বিপাকে পড়েছেন স্থানীয় লোকজন। অনেকে বাসের চেয়ে ট্রেনে বেশি চলাচল করেন। ট্রেনে ঢাকায় যাতায়াতে সময় কম লাগে। আর খরচও কম। কিন্তু সাধারণের কথা তো এই সরকার চিন্তাও করে না।

গোপালগঞ্জের প্রতি তারেকের অনেক হিংসা। গোপালগঞ্জ ম্যাসাকার করতে রাজাকার সরকারের সচেষ্টতা সমাপ্ত হয়ে যায়নি বলে মনে করছেন অনেকে। তারা আবার চেষ্টা করবে অন্য উপায়ে।
আর তখনো আবার এই চেষ্টার বিরুদ্ধে গোপালগঞ্জবাসীকে এগিয়ে আসতে হবে এক সঙ্গে, বলছেন বিশ্লেষকরা।

নিশ্চয়ই রাজাকারেরা পরাজিত হবে।
যুগে যুগে রাজাকারেরা পরাজিত শ্রেণী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *