ঢাকা: ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে বিএনপি, জামাত নিদ্রাহীনরোগে আক্রান্ত হয়ে ভুগছে বেশ কিছুদিন ধরে। অবস্থা খুব শোচনীয়।

১৬ ডিসেম্বর নিয়ে দুঃস্বপ্ন দেখছে তারা। আর মহান বিজয় দিবস নিয়ে রাজাকারের শাবকদের তো এমনিই ভীষণ অ্যালার্জি।

বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আগামি ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া এক বার্তায় এই নির্দেশনার কথা জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

আর ১৬ ডিসেম্বর ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত, তথা সকাল সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণ জনগণ প্রবেশ করতে পারবেন না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *